spot_img
spot_img

ভারত আমাদের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে পারেনি: গোলাম পরওয়ার

ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল হলেও ভারত বাংলাদেশের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ভারতকে একটি আধিপত্যবাদী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এই দেশেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকালে রাজধানীর শাহবাগে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ-মিছিলের আগের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার! একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন- শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি দুই মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন।’

তিনি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

ভারতের সঙ্গে সীমানার বিবরণ তুলে ধরে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘ভারত আমাদের বিরাট প্রতিবেশী রাষ্ট্র। আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় ৪ হাজার কিলোমিটার বেষ্টিত সীমানার প্রায় ৩২টি জেলা ভারতের সীমান্তে অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় পুশইন, হত্যা, বর্ডার কিলিং এবং আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আধিপত্যবাদী আচরণ করেছেন সব সময়।’

তিনি আরও বলেন, ভারত ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়েও বাংলাদেশের কাছে হস্তান্তর করছে না।

সমাবেশে পুশইনের তথ্য তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রতিদিন আপনারা পুশইন করছেন। গত বছর প্রায় আড়াই হাজারের মতো পুশইন হয়েছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন- প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে তারা পুশইন করেছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ