spot_img
spot_img

আমেরিকার সঙ্গে আলোচনায় কোনো নমনীয়তা নয়: গালিবাফ

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় কোনো নমনীয়তা দেখাচ্ছে না তেহরান।

তিনি বলেন, শক্তিশালী অবস্থান থেকে আমেরিকার সঙ্গে আলোচনা করছেন তেহরান। তার মতে, রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

মঙ্গলবার (১৬ জুন) ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন।

গালিবাফ বলেন, বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক সাফল্যকে দেশের স্বার্থে একটি স্থায়ী নিষ্পত্তিতে রূপান্তরিত করা গুরুত্বপূর্ণ।

গালিবাফ বলেন, বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তবে তা কোনো সুফল বয়ে আনবে না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ