পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর অঞ্চলে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ২৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত ও গ্রেপ্তার হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
শুক্রবার (১৯ জুন) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ নিয়ন্ত্রণে পাকিস্তানি কর্তৃপক্ষ প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করা হয়েছে এবং গণমাধ্যমের কার্যক্রমের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, মুজাফফরাবাদ শহরে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে। পাশাপাশি ব্যাংকিং সেবা ও জ্বালানি সরবরাহেও বিঘ্ন দেখা দিয়েছে।
অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন।
আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য ১২টি আসন বরাদ্দ দেওয়ার প্রেক্ষাপটে এসব বিক্ষোভ হচ্ছে। ওই বরাদ্দ অঞ্চলজুড়ে ব্যাপক আপত্তির জন্ম দিয়েছে।
সূত্র: স্কাই নিউজ











