spot_img
spot_img

হাসিনাকে ফিরিয়ে এনে আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দিতে হবে: রেহানা আক্তার রানু

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রেহানা আক্তার রানু দাবি জানিয়ে বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রেহানা আক্তার বলেন, জুলাই আন্দোলনে তার নির্বাচনি এলাকা ফেনীর ১১ জন নিহত হয়েছেন। সংসদ সদস্য হওয়ার পর নিহতদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে পুলিশ প্রশাসন ও আদালতের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

তাদের অভিযোগের কথা তুলে ধরে এই তিনি বলেন, তারা আমাকে বলেছে, “আমরা আপনাদের কাছে কিছু চাই না। আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি সংসদে এই কথাটি ধরবেন।”

আয়নাঘরের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেয়া হতো।

রেহানা আক্তার বলেন, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ