spot_img
spot_img

মাওলানা জসীম উদ্দীনের উপর হামলার প্রতিবাদে হেফাজতের সমাবেশ অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসীম উদ্দীনের উপর নৃশংস হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা ফজলুল করীম।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শফিকউদ্দীন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সুলতান মহিউদ্দীন ও মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ