spot_img
spot_img

চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসার বার্ষিক সভা আগামী শুক্রবার

ইনসাফ | মাহবুবুল মান্নান

দক্ষিণ চট্টগ্রামের ধর্মীয় বিদ্যাপীঠ বাঁশখালী পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসার ৮১তম বার্ষিক সভার আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার (১২ফেব্রয়ারি) বাদ ফজর থেকে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জুনাইদ আনিস ইনসাফকে এ তথ্য জানিয়েছেন।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম জামেয়া বাবুনগর মাদরাসার মুহতামিম
মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ ছাড়াও আরো বয়ান করবেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও চট্টগ্রাম জামেয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, চট্টগ্রামের জামেয়া দারুল হেদায়া মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক মাদানি,হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমদ, বাঁশখালী মনকিচর মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর ও মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ প্রমুখ।

মাদরাসার মুহতামিম মাওলানা নুর আহমদ তৌহিদী ধর্মপ্রাণ মুসলিমদের বার্ষিক সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ