spot_img
spot_img

সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিনীত কুমার দুবে (৪৬) নামে এক বিএসএফ এক সদস্য নিহত হয়েছেন। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। ভারতের উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিএসএফ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে সীমান্তের অরক্ষিত একটি অংশে টহল দিচ্ছিলেন তিনি। মিঠিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে ওই সদস্য নজরদারির দায়িত্বে ছিলেন। ওই সময় বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। ঘটনাস্থলে থাকা অন্য বিএসএফ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। গঙ্গা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় বজ্রাঘাতে তারা প্রাণ হারান। ওই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ