spot_img
spot_img

ইমারাতে ইসলামিয়ার অধীনে আফগানিস্তান আজ ঐক্যবদ্ধ ও স্থিতিশীল: মাওলানা নূরী

ইমারাতে ইসলামিয়ার অধীনে আফগানিস্তান আজ ঐক্যবদ্ধ ও স্থিতিশীল বলে জানিয়েছেন দেশটির সীমান্ত, জাতিগোষ্ঠী ও উপজাতি বিষয়ক মন্ত্রী মাওলানা নূরুল্লাহ নূরী।

তিনি বলেন, ইসলামী শরিয়াহর নীতিমালার আলোকে আফগানিস্তান আজ জাতীয় ঐক্য, স্বাধীনতা ও স্থিতিশীলতা উপভোগ করছে। কোনো পক্ষকে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে বা স্থিতিশীলতায় আঘাত করতে দেওয়া হবে না।

রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের একদল আলেমের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাওলানা নুরুল্লাহ বলেন, আফগানিস্তানের আফগানিস্তান ও তার জনগণের নিরাপত্তা রক্ষা ইমারাতে ইসলামিয়ার অগ্রাধিকারের শীর্ষে রয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা রক্ষা একটি যৌথ জাতীয় দায়িত্ব। আফগান জনগণের ঐক্যই দেশকে সুরক্ষিত রাখা এবং চ্যালেঞ্জ মোকাবিলার মূল ভিত্তি।

মাওলানা নূরুল্লাহ নূরী বলেন, আফগানিস্তানের ইতিহাস সাক্ষ্য দেয়, যে শক্তিই দেশটির ওপর আগ্রাসন চালানোর চেষ্টা করেছে কিংবা আফগান জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চেয়েছে, তাদের পরিণতি হয়েছে পরাজয়।

তিনি বলেন, অতীতের এসব অভিজ্ঞতা তাদের জন্য স্পষ্ট বার্তা হওয়া উচিত, যারা আফগানিস্তানের সার্বভৌমত্ব বা নিরাপত্তায় আঘাত করার চিন্তা করে।

আফগান জনগণকে জাতীয় ঐক্য আঁকড়ে ধরা এবং ইসলামী ব্যবস্থার চারপাশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাওলানা নূরুল্লাহ নূরী।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া নাগরিকদের সুরক্ষা ও মাতৃভূমি রক্ষায় নিজেদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে। একই সঙ্গে নিরাপত্তা, স্থিতিশীলতা ও দেশের স্বাধীনতা রক্ষায় জনগণও মৌলিক অংশীদার হিসেবে থাকবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ