spot_img
spot_img

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফল পেতে শুরু করেছে তেহরান।

তিনি জানান, অবরোধ প্রত্যাহারের দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

গালিবাফ বলেন, সমঝোতা স্মারকের চতুর্থ ধারা অনুযায়ী, স্মারকলিপি স্বাক্ষরের পরপরই আমেরিকাকে অবরোধ প্রত্যাহার শুরু করতে এবং ৩০ দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হতো।

তবে ৩০ দিনের সময়সীমার অনেক আগেই অবরোধের অবসান ঘটে বলে জানান তিনি।

একে ইরানের কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেন গালিবাফ।

তিনি এই ফলাফলকে ‘রণক্ষেত্র ও কূটনীতি উভয়ের শক্তির’ প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করে গালিবাফ বলেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।

তিনি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক হরমুজ প্রণালিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানান গালিবাফ।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ