spot_img
spot_img

মান্না ও নুরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে: জবি ভিসি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা গ্রহণের পর তিনি এমন্তব্য করেন।

জবি ভিসি মীজানুর রহমান বলেন, এলার্জি দুই রকমের। একটি শারীরিক অ্যালার্জি, অন্যটি ভারতীয় অ্যালার্জি। যাদের ভারতীয় অ্যালার্জি আছে, তাদের টিকা না নেওয়াই ভালো। যাদের ভারতীয় অ্যালার্জি, তারা পাকিস্তান থেকে টিকা ক্রয় করুক বা অন্য কোথা থেকেও ক্রয় করুক।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী যেহেতু টিকা নিয়ে ফেলেছেন। এখন ডাকসুর সাবেক ভিপি নুরকে টিকা দিলে তার ভারতীয় অ্যালার্জি চলে যাবে। ডাকসুর সাবেক ভিপি নুর ও মাহমুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় অ্যালার্জি কমে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ