spot_img
spot_img

ঝিনাইদহের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের মধ্যে ৬ জনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। শিক্ষা জীবনের শেষ পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রাণ গেল তাদের।

বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাউল হক জানান, তারা প্রাথমিক তদন্তে জানতে পারেন বাসটি বেপরোগতিতে চালানো হচ্ছিল। একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে বাসটি ভেঙেচুরে যায় ও হতাহতের ঘটনা ঘটে। বাসটির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা খোঁজ করা হচ্ছে। মালিকের খোঁজ করা হচ্ছে।

এদিকে নিহতদের বাড়িতে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধের আহ্বান স্বজন ও এলাকাবাসীর। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ