তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইলের ‘যুদ্ধবাজ’ সরকারকে এই আর রক্তপাত করার সুযোগ দেওয়া যাবে না। খবর আনাদোলুর।
শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফর সঙ্গে দ্বিপক্ষীয় ও প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান যুদ্ধবাজ ইসরাইলি সরকারকে আবারও আমাদের অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
এরদোয়ান জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
তিনি বলেন, আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে সহায়ক প্রতিটি উদ্যোগকে আমরা সমর্থন করেছি এবং ভবিষ্যতেও সমর্থন করে যাব।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে পাকিস্তানসহ ‘ভ্রাতৃপ্রতিম’ দেশগুলোর সঙ্গে সংহতির ভিত্তিতে কাজ চালিয়ে যাবে আঙ্কারা।
এরদোয়ান বলেন, আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সব মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, জ্বালানি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ এবং তথ্যপ্রযুক্তি খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী তুরস্ক।











