spot_img
spot_imgspot_img

দেড় বছরে সিরিয়াকে ঐক্যবদ্ধ করে সঠিক পথে এনেছি: আল-শার’আ

সিরিয়ার ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনের কারণে গত দেড় বছরে দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে সিরিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমদ আল-শার’আ আল-জুলানী।

তিনি বলেন, “গত দেড় বছরে আমরা দেশকে ঐক্যবদ্ধ করা এবং সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছি।”

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আহমদ আল-শারা বলেন, “এটি শক্তিশালী সিরীয় জনগণের কারণে সম্ভব হয়েছে। একই সঙ্গে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্প যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণেও এটি সম্ভব হয়েছে।”

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “এটি আমাদের অঞ্চলের সব বন্ধু, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলো থেকে শুরু করে অঞ্চলের অন্যান্য দেশের সহায়তার কারণেও সম্ভব হয়েছে।”

২০০৪ সালের ইস্তাম্বুল সম্মেলনের পর দ্বিতীয়বারের মতো মঙ্গলবার ও বুধবার ন্যাটো সম্মেলনের আয়োজন করছে তুরস্ক। জোট এবং বৃহত্তর আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশের সামনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: আনাদোলু, মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ