বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি এ সমবেদনা জানান।
শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।’
তিনি বলেন, ‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’
পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই সংকটকালীন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি প্রকাশ করেন তিনি।










