সরকারের ভুল নীতি পাকিস্তানকে বিচ্ছিন্নতার দিকে ঠেলে বলেছে মন্তব্য কেরেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
পাকিস্তান সরকারের নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত পারাপারের পথ বন্ধ করে দেওয়ার কারণে পাকিস্তান আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলায় আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, আফগানিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগের পথ এখনো বন্ধ রয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও আগের মতো নেই। এ ছাড়া চীন পাকিস্তানের ওপর আস্থা হারিয়েছে।
তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে চলমান অস্থিরতার কারণ হলো, ওই সব অঞ্চলের বাসিন্দাদের সেখানকার খনিজ সম্পদে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
মাওলানা ফজলুর রহমান সতর্ক করে বলেন, প্রদেশগুলোর অধিকার উপেক্ষা করা অব্যাহত থাকলে অস্থিতিশীলতা পাঞ্জাব প্রদেশেও ছড়িয়ে পড়তে পারে।
সূত্র: হুরিয়াত রেডিও










