spot_img

সংসদে শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্বরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার আগে তিনি তাদের স্বরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়ে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়ে দেশ স্বাধীন হওয়ার পর যাদের দায়িত্ব ছিলো মুক্তিযুদ্ধে করা শহীদ হয়েছেন তাদের একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার। একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তারা সেই সময়ে তৈরি করেনি বরং এর তালিকা তৈরি করতে গিয়ে তারা রাজনীতি টেনে নিয়ে আসছিল। পরবর্তীতেও তালিকা তৈরিতে নানা সমস্যা তৈরি করা হয়েছে। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।

তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি আমরা স্বৈরতন্ত্রকে রুখতে চাই তাহলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ