২০১৬ সালের ১৫ জুলাই ব্যর্থ করে দেওয়া অভ্যুত্থানচেষ্টা তুর্কি জাতির অদম্য সাহস ও প্রতিরোধের প্রতীক বলে মন্তব্য করেছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান।
তিনি বলেন, “১৫ জুলাই হলো মাতৃভূমি থেকে জেগে ওঠা প্রতিরোধ এবং অটল সাহসের নাম।”
বুধবার (১৫ জুলাই) গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস উপলক্ষে তুর্কি সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দিয়ে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আমিনা এরদোগান বলেন, “সেই রাতে আমাদের বীরেরা নিজেদের হৃদয় দিয়ে অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে উঠেছিলেন। তারা জাতীয় ইচ্ছার কণ্ঠস্বর এবং আমাদের স্বাধীনতার সম্মানিত রক্ষকে পরিণত হয়েছিলেন।”
তিনি বলেন, গণতন্ত্র রক্ষার সংগ্রাম ও আত্মত্যাগ আমাদের জাতির স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।
তিনি আরও বলেন, “১৫ জুলাইয়ের মহাকাব্য রচনা করা আমাদের মহান শহীদদের আমি রহমতের সঙ্গে স্মরণ করছি এবং আমাদের বীর গাজীদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
সূত্র: আনাদোলু










