spot_img

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।

জানা যায়, উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

এদিকে, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ