আমেরিকার সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, শনিবার এ হামলা চালানো হয়, যা প্রায় চার মাসের মধ্যে উপসাগরীয় দেশটিতে তেহরানের প্রথম সরাসরি হামলা।
একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের সংবাদদাতা সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই হামলার খবর জানান। ইরান এরআগে এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল।
পোস্টটিতে হামলা বা এর লক্ষ্যবস্তু সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।
হরমুজ প্রণালীতে বিরাজমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা ও ইরান একে অপরের ওপর সামরিক হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু










