spot_img

টঙ্গীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার আসামিকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত টঙ্গীর মিলগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রোববার (১২ জুলাই) সকালে টঙ্গীর কলাবাগান জিন্নাত মহল্লার আলী ইনসাফ হাফিজিয়া মাদরাসার সাত বছর বয়সি এক ছাত্রী মাদরাসায় যাচ্ছিল। এ সময় একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব (৩০) তাকে চিপস খাওয়ানোর কথা বলে নিজের বাসায় নিয়ে যায়।

সেখানে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বিপ্লব পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়। তবে আসামি গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার রাতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রাত সোয়া ৯টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ