spot_img

জর্ডানে ইরনের হামলা; ২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান রাখার স্থান এবং একটি বড় বিমান পার্কিং র‍্যাম্পে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় দুইটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান।

শনিবার (১৮ জুলাই) এ হামলায় চালায় ইরান।

আইআরজিসি বলছে, এই হামলায় অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস এবং আরো বেশ কয়েকটি যুদ্ধবিমানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে জর্ডানের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলছে, ‘এই আগ্রাসী, কাফের সামরিক বাহিনীকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘যেকোনো উপায়ে এদের নির্মূল করা এবং জর্ডানের পবিত্র ভূমিকে এই নিরীহ মুসলমান হত্যাকারীদের থেকে পবিত্র করা আপনাদের ধর্মীয় ও মানবিক কর্তব্য।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ