spot_img

আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক অকার্যকর ঘোষণা করল ইরান

ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরান।

এর আগে ইরানি কর্মকর্তারা একাধিকবার ওয়াশিংটনের বিরুদ্ধে সমঝোতা স্মারকটি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে তারা জানিয়েছিলেন, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও শর্ত সাপেক্ষে পাল্টা ব্যবস্থা নেবে। তবে এবার দেশটি আরও কঠোর ও চূড়ান্ত অবস্থান নিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও দেশটির কারিগরি আলোচক দলের প্রধান কাজেম ঘারিবাবাদি এক বিবৃতিতে বলেন, বাস্তবে আমেরিকা সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটি সম্পূর্ণভাবে স্থগিত করে দিয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও চুক্তির আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করেছে। এখন থেকে এসব শর্ত মেনে চলতে তেহরান আর বাধ্য নয়।

কূটনৈতিকভাবে এটিই প্রথমবার, যখন ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে সমঝোতা স্মারকটির কার্যকারিতা শেষ হয়ে গেছে। একই সঙ্গে দেশটি স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে এই চুক্তির কোনো ধারা বা শর্ত আর বাস্তবায়ন করবে না।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ