spot_img

আমেরিকাকে এমন শিক্ষা দেব, যা তারা কখনো ভুলবে না: মোজতবা খামেনি

আমেরিকাকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুদ্ধ বিস্তৃত হলে ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্ট ‘মহাশয়তানকে’ (আমেরিকা), এমন সব শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলবে না।

শনিবার (১৮ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত দেশটির জনগণের উদ্দেশে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এসব কথা বলেন।

মোজতবা খামেনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রতিটি চুক্তির পর আমেরিকার ধারাবাহিক লঙ্ঘনের ঘটনা প্রমাণ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং তা বিশ্বাসযোগ্যও নয়।

যখন ইরান জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলার কথা ঘোষণা করেছে তখনই খামেনির এ বক্তব্য সামনে এলো। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাগুলোতে দুই আমেরিকান সেনা নিহত হয়েছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ