ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের আকাশে আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে আমেরিকার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সংঘাতের অবসান ঘটানো এবং একটি স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি রূপরেখাভিত্তিক চুক্তি হলেও দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটোর










