spot_img

ইরান কখনোই আমেরিকার হুমকিতে ভয় পায়নি: আরাগচি

আমেরিকা যুদ্ধ শুরু করে ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি বলেছেন, তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণাও ভুল ছিল।

তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি।

তিনি বলেন, ‘ইরান কখনোই আমেরিকার হুমকিতে ভয় পায়নি। আমরা ভেনেজুয়েলা নই।’

আরাগচির দাবি, ইসরাইল ভেবেছিল স্বল্প সময়ের হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

তিনি অভিযোগ করেন, ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই ইসরাইলি হামলা চালানো সম্ভব হয়েছে। এসব হামলার পেছনে নিরাপত্তাজনিত দুর্বলতা থাকতে পারে, যা এখনো পুরোপুরি দূর হয়নি।

আরাগচি আরও দাবি করেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানতেন, আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকার সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়ে নেওয়া হয়েছে।

আরাগচি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা যাচাই করতেই ইরান আলোচনায় অংশ নিয়েছিল। পুনরায় আলোচনা শুরু করা হবে কি না, তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ