spot_img
spot_img

মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে: ট্রাম্প

মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে, সেই হত্যার জন্য তাদের বহু গুণ বেশি মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে নির্দেশনা যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর প্রতিটি নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে পেন্টাগন জানায়, গত সপ্তাহান্তে ৩জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে এবং একজন উত্তর ইরাকে নিহত হন।

অপরদিকে, জর্ডানের হামলার স্থানে পাওয়া অজ্ঞাত পরিচয়ের মানবদেহের অবশিষ্টাংশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তাদের ধারণা, এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ