spot_img
spot_img

কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামোতে ইরানের হামলা

কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামো লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে ইরান।

দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি টানা চতুর্থ দিনের মতো এ ধরনের হামলা। হামলার ফলে একাধিক স্থাপনায় আগুনের ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত সচল করতে মেরামত কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ