spot_img

২০ বছর ধরে ক্ষেপণাস্ত্রে অর্থ ঢেলেছে ইরান: রুবিও

গত ২০ বছর ধরে ইরান জনগণের থেকে বেশি ক্ষেপণাস্ত্রে অর্থ, ব্যয় করেছে বলে দাবি করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, আমেরিকা-ইসরাইল যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকার জনগণের কল্যাণে অর্থ ব্যয় না করে দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বৃদ্ধিতেই অগ্রাধিকার দিয়েছে।

রোববার (১৯ জুলাই) ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান বৈঠকে তিনি এসব কথা বলেন।

রুবিও বলেন, ইরানের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

তেহরানের হামলা চালানোর ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, “আমার মতে, শেষ পর্যন্ত এটি আসলে এটাই প্রমাণ করে যে, গত ২০ বছর ধরে ইরান এই খাতেই তার অর্থ বিনিয়োগ করে আসছে।”

তিনি বলেন, ‘তাদের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু তারা গত ২০ বছর ধরে তাদের প্রতিটি পয়সা দেশের জন্য খরচ না করে, দেশের অস্ত্রধারী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করতে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা গড়ে তুলতে ব্যয় করেছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ