spot_img

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত ইরান: রুবিও

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘কট্টরপন্থি ধর্মগুরুদের মাধ্যমে ইরান পরিচালিত হয়। তারা অর্থনৈতিক বিষয়ে উদাসীন। তারা তাদের দেশকে ধ্বংস করছে। অথচ ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত।’

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হওয়ার সুযোগ কাজে না লাগিয়ে তারা তাদের অর্থ হিজবুল্লাহ, হামাস, হুতিদের দিচ্ছে। তারা শিয়া মিলিশিয়াদের দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার প্রধান লক্ষ্য হলো পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ভাবুন তো তারা বিশ্বের কী সর্বনাশ করবে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ