রিয়াদের সঙ্গে যেকোনো বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পাদনের মূল শর্ত হিসেবে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরাইলসহ বেশ কয়েকটি আরব দেশ এর সাথে সম্পর্ক চুক্তি) যোগদান করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, মার্কিন জ্বালানি বিভাগ এবং সৌদি আরবের মধ্যে যে বেসামরিক পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে, তাতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। এই চুক্তিটি কেবল অ-সামরিক কাজের উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক যেমনটি ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ইতোমধ্যে প্রযোজ্য রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজস্ব মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, পারমাণবিক চুক্তিটি অনুমোদনের জন্য প্রস্তুত হলেও তা পুরোপুরি সৌদি আরবের অত্যন্ত সফল ও সম্মানিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর নির্ভর করছে।
সূত্র: আল-জাজিরা










