spot_img

ইরানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বড় ধরনের হামলা চালাবে আমেরিকা: ট্রাম্প

### ইরানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে অতীতের যেকোনো সময়ের চেয়ে বড় সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, তেহরান এখনো যথেষ্ট যন্ত্রণা পায়নি।

আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি একটি বড় ধরনের হামলার কথা বিবেচনা করছি—আগের যেকোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।

তবে এমন সিদ্ধান্তের ব্যাপক পরিণতি হতে পারে বলেও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমাও ঠিক করা হয়নি।

সম্ভাব্য হামলায় ইসরাইলের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি বললে ইসরাইল দুই মিনিটের মধ্যেই এতে যোগ দেবে। তবে আমাদের কারও প্রয়োজন নেই।

পরে তিনি আরও বলেন, ইসরাইল হামলায় অংশ নিলে এরও পরিণতি হবে। পর্যবেক্ষকদের মতে, তার এই বক্তব্য ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ইঙ্গিত বহন করছে।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তারা আলোচনায় আগ্রহী। তবে তারা এখনো কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন।

ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ