spot_img

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ। আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ