spot_img

ট্রাম্পের স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাদের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে ইরান। এ সংক্রান্ত একটি ভিডিওচিত্রও প্রকাশ করা হয়েছে।

ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়া ট্রাম্পকে কীভাবে হত্যা করা যাবে (হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প) নামের এই ভিডিওচিত্রটি প্রকাশ করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

দু’মিনিটের সেই ভিডিওতে কীভাবে মেলানিয়াকে লক্ষ্যবস্তু করা যাবে, ফার্সি ভাষায় সেই বিবরণ দেওয়া হয়েছে। ভিডিও চিত্রের শুরুতেই দেখানো হয়েছে নিউইয়র্ক সিটির সড়ক ধরে গাড়ির একটি শোভাযাত্রা যাচ্ছে এবং তার আশপাশে কিছু ভবন দেখা যাচ্ছে। ভিডিওর ধারা বিবরণীতে মেলানিয়ার হাল ফ্যাশনের পোশাকের প্রতি দুর্বলতার দিকটি উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন ফার্স্টলেডির এই দুর্বলতাই তার প্রাণনাশের কারণ হবে।

ভিডিওতে আরও বলা হয়েছে, মেলানিয়ার যে স্টাইল টিম রয়েছে, সেই টিমের কাউকে অর্থ দিয়ে হাত করতে হবে; তাকে হাত করার মাধ্যমেই মেলানিয়া কোন ফ্যাশন হাউসে পোশাক কিনতে যাবেন, সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানতে হবে।

এটি জানার পর সেই আগে থেকেই সেই ফ্যাশন হাউসে গিয়ে যে পোশাকটি তিনি কিনবেন কিংবা কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি— সেই পোশাকে নার্ভ এজেন্ট ভিএক্স নামের একটি তরল ছিটিয়ে দিতে হবে।

এ সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে, নার্ভ এজেন্ট ভিএক্স একটি গন্ধহীন তৈলাক্ত তরল এবং কোনো ব্যক্তি যদি এই তরলের সংস্পর্শে আসে— তাহলে পরবর্তী ১৮ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু ঘটে।

ভিডিওতে মেলানিয়ার স্টাইলটিমের সদস্যদের সবার নাম এবং তার নিরাপত্তার জন্য নিয়োজিত গোয়েন্দা বাহিনীর কোডনেম এবং সম্ভাব্য বোমা হামলা থেকে মেলানিয়াকে রক্ষার জন্য গোয়েন্দা বাহিনী কী ধরনের কৌশল ব্যবহার করতে পারে— সে সম্পর্কেও উল্লেখ আছে।

ভিডিওর শেষ পর্যায়ে ট্রাম্প-মেলানিয়া দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পকে (২০) হুমকি দিয়ে বলা হয়েছে, ‘এটা মাত্র শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা কোরো।’

এদিকে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দা বাহিনী মার্কিন সাময়িকী নিউজউইকের কাছে স্বীকার করেছে যে তারা ভিডিওটি পেয়েছে এবং দেখেছে। বর্তমানে ভিডিওটির পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন মেলানিয়ার নিরাপত্তা টিমের সদস্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ