আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন এবং এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চীন ও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।
শনিবার (১ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় চীন ও তুরস্কের কর্মকর্তাদের বৈঠকের পর দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়ে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এ প্রতিক্রিয়া জানান।
তুরস্কের রাজধানী আঙ্কারায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি ইউ শিয়াওইয়ং এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক জিহাদ এরগিনাইয়ের মধ্যে বৈঠকের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
বৈঠকে উভয় পক্ষ আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় করেন।
ইউ শিয়াওইয়ং বলেন, আফগানিস্তান-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও উভয় পক্ষ নিশ্চিত করেছে।
সূত্র: হুরিয়াত রেডিও










