spot_img
spot_img

দিনাজপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা, জুট মিলকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে লাইসেন্স নবায়ন না করার দায়ে একটি জুট মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে পাট অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জুট মিলটিতে পাট অধিদপ্তরের পরিচালক (পাট) ও যুগ্ম সচিব এস এম আরসাদ ইমাম অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় তাকে সহযোগিতা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ নুর এ আলম ও দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন।

পাট অধিদপ্তরের পরিচালক (পাট) এস এম আরসাদ ইমাম বলেন, হাকিমপুরের একটি জুট মিলে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ