spot_img

ইরান নিজেদের পরিবর্তন না করলে চাপ প্রয়োগ অব্যাহত থাকবে: জেডি ভ্যান্স

আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে রাজি না হলে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শনিবার (৮ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তা খতিয়ে দেখছে ওয়াশিংটন।

ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক ও প্রচলিত সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে আমেরিকা। এখন আমরা দেখতে চাইছি, তেহরান দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রস্তুত কি না।

তিনি দাবি করেন, ‘আমরা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি। তাদের প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করেছি।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যদি সম্পর্ক উন্নয়ন করতে না চায়, ঠিক আছে। আমরা শুধু আমাদের পক্ষে যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাব।’

তিনি আরও বলেন, একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যতটা সম্ভব তেল ও গ্যাস উত্তোলন করব, যাতে মার্কিন নাগরিকেরা কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ