spot_img

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির ওই নেতা জানিয়েছেন, দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদের জন্য দল মনোনীত করেছে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান কর্তৃক মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ