spot_img

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের ড. খলিলুর রহমান জানান, (আজ) সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে দিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। ঠিক এমন একটি প্রেক্ষাপট ও পরিস্থিতির মাঝেই দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ