spot_img

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

রোববার (৯ আগস্ট) সৌদি আরবের প্রবাসী কল্যাণবিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রোববার ওই সোফা কারখানায় আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে তাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন। তারা দীর্ঘদিন ধরে রিয়াদের ওই কারখানায় কর্মরত ছিলেন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে।

এদিকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস নিহতদের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়া এবং একাধিক কর্মী গুরুতর দগ্ধ অবস্থায় থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ