spot_img

আইসিসির ওপর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্পের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেি আমেরিকার কয়েকটি মানবাধিকার সংস্থা।

মঙ্গলবার (১১ আগস্ট) নিউইয়র্কের একটি আদালতে এ মামলা দায়ের করা হয়।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, আইসিসির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ করছে।

এর আগে আইসিসির কর্তৃত্ব প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয়। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করায় এসব পদক্ষেপ নেওয়া হয়।

নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় হিউম্যান রাইটস ওয়াচসহ চারটি সংস্থা বলেছে, বাকস্বাধীনতা রক্ষাসংক্রান্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে জারি করা এসব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘এসব নিষেধাজ্ঞা আরোপ ক্ষমতার বেআইনি অপব্যবহার, যা আইনের শাসন; বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীদের স্বাধীনতা; আন্তর্জাতিক আইনি ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচিত মৌলিক সব নীতিমালা এবং ন্যায়বিচারে সমান সুযোগ পাওয়ার নীতির ওপর সরাসরি আক্রমণ।’

১০১ পৃষ্ঠার ওই অভিযোগে বলা হয়েছে, এসব বিধিনিষেধ গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার সক্ষমতাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের আওতায় জারি করা মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয় আইসিসির আটজন বিচারক, তিনজন প্রসিকিউটর, একজন জাতিসংঘ বিশেষজ্ঞ এবং তিনটি মানবাধিকার সংস্থাকে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ