spot_img

প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ’লীগ: বিএনপি নেত্রী

বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘প্রশাসনের প্রতিটি জায়গায়, রন্ধ্রে-রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগ বসে আছে।’

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে টিভি টকশোতে তিনি এ কথা বলেন।

পাপিয়া বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ যত নিয়োগ দিয়েছে, তার ৮০ শতাংশই হচ্ছে এই গুপ্ত-সুপ্তরা। তারা টাকা-পয়সা দিয়ে এই নিয়োগ নিয়েছে। আওয়ামী লীগের রাতের ভোটের এমপিরা এসব নিয়োগ বাণিজ্য করেছে। নিয়োগের মাধ্যমে জামায়াত পদগুলো দখল করেছে।’

তিনি বলেন, ‘প্রশাসনের ৮০ শতাংশ জামায়াতের লোক আর ২০ শতাংশ আওয়ামী লীগের লোক। সুতরাং কাজ করা কীভাবে সম্ভব?’

তিনি আরও বলেন, ‘আমার দলের অভ্যন্তরীণ কোন্দলে ৩৮ জন নিহত হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমি আহ্বান জানাব, আপনারা জনগণকে ব্যাড মেসেজ দেবেন না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ