spot_img

দলীয় পদ ও মন্ত্রীত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সভায় তার নাম চূড়ান্ত করা হয়।

রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পরই দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ