spot_img

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা বাড়ছে।

জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান ভারতীয় হাইকমিশনার। এ সময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ