spot_img

আজ সন্ধ্যায় আল্লামা বাবুনগরীর স্মরণে ইনসাফের ‘স্মরণে রাহবার’

ইনসাফের প্রয়াত চেয়ারম্যান, বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও আপসহীন রাহবার আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহর স্মরণে আজ সন্ধ্যায় ‘স্মরণে রাহবার’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইনসাফ।

আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আল্লামা বাবুনগরীর ইলমি খেদমত, সংগ্রামী জীবন এবং ইনসাফের প্রতিষ্ঠা ও পথচলায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে স্মৃতিচারণ করা হবে।

হাদিসের মসনদ থেকে আন্দোলনের ময়দান, ইসলাম ও মুসলমানদের অধিকারের প্রশ্নে আল্লামা বাবুনগরী ছিলেন এক আপসহীন কণ্ঠ। শাপলা গণহত্যার পর গ্রেপ্তার, রিমান্ড ও নির্যাতনের শিকার হয়েও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

ইনসাফের প্রতিষ্ঠা ও গড়ে ওঠার সঙ্গেও তাঁর অবদান নিবিড়ভাবে জড়িয়ে আছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে ইন্তেকাল পর্যন্ত তিনি ইনসাফকে দিকনির্দেশনা ও অভিভাবকত্ব দিয়ে গেছেন।

২০২১ সালের ১৯ আগস্ট আল্লামা জুনাইদ বাবুনগরী ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের পাঁচ বছর পূর্তিতে ইনসাফ এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ