spot_img
spot_img

পাকিস্তান-সৌদি আরবের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, গেজেটে প্রকাশ

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুসমর্থনের অনুমোদনসংক্রান্ত আইন দেশটির সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত গেজেটের মাধ্যমে আইনটি কার্যকর হয়েছে।

আইনটিতে ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় স্বাক্ষরিত ‘তুরস্ক প্রজাতন্ত্র, পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র ও সৌদি আরব রাজ্যের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে ২৭৯-১১৯ ভোটে আইনটি অনুমোদিত হয়। ৫৯২ সদস্যের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেন মোট ৩৯৮ জন আইনপ্রণেতা।

গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং অঞ্চলসহ বিশ্বের অন্যান্য স্থানেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ