spot_img

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর ঘোষণার পরপরই নিজ আসন থেকে উঠে পাশের আসনে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সরকার প্রধান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গোলােপের শুভেচ্ছা পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিএনপির নেতারা একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

এ সময় বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ