ইনসাফের প্রয়াত চেয়ারম্যান, প্রবাদপ্রতিম আপসহীন আলেমে দ্বীন আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহর স্মরণে ‘স্মরণে রাহবার’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছিল ইনসাফ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে এ স্মরণ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আল্লামা বাবুনগরীর ইলমি খেদমত, সংগ্রামী জীবন এবং ইনসাফের প্রতিষ্ঠা ও পথচলায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করা হয়। তাঁকে নিয়ে বিভিন্ন স্মৃতি এবং তাঁর কর্মময় জীবনের নানা দিক উঠে আসে স্মৃতিচারণে।
অনুষ্ঠানে দীর্ঘ স্মৃতিচারণ করেন ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, হাসানাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি সুলতান মাহমুদুর রহমান, ইনসাফের উপব্যবস্থাপনা সম্পাদক যিকরুল্লাহ সিরাজী, সহ-বার্তা সম্পাদক মাহবুব রাস্তীন প্রমুখ।














