spot_img

সঠিক চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো আমেরিকার সঙ্গে সঠিক চুক্তি করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায়, ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে।

ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর অর্থ হলো, আমরা দেখছি কী ঘটে।’

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ’এমনকি এর স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) অবশ্যই একটি চুক্তি করতে চায়। কিন্তু আমার মতে, তারা এখনো সঠিক চুক্তিতে রাজি হওয়ার জন্য প্রস্তুত নয়।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ