spot_img

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের কোনো বিএনপি সরকারপ্রধান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় আমেরিকার দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতেও যেতে পারেন। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এবং সেখানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকগুলো এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্যও দেবেন। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম জাতিসংঘ সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ চলছে।

চলতি মাসে আমেরিকা-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রধানমন্ত্রী আমেরিকার ব্যবসায়ীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ