spot_img

যুদ্ধবিরতির মধ্যেই গাজ্জায় ইসরাইলি হামলা, শিশুসহ ২ ফিলিস্তিনিকে হত্যা

দখলদার অবৈধরাষ্ট্র ইসরাইলের হামলায় গাজ্জা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির মধ্যেই রোববার এসব হামলা চালানো হয়।

রোববার ২৩ আগস্ট আল-আকসা মার্টার্স হাসপাতালের একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, মধ্য গাজ্জার আজ-জাওয়াইদা শহরের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুজন নিহত এবং সাতজন আহত হন।

দখলদার ইসরাইলি সেনাবাহিনী এলাকা খালি করার সতর্কতা জারির কিছুক্ষণ পরই একটি যুদ্ধবিমান শহরের একটি স্থানে হামলা চালায়। এতে আগুন ধরে গেলে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

দক্ষিণ গাজ্জার খান ইউনিসের পশ্চিমে আল-আলবানি মসজিদের কাছে বেসামরিক মানুষের একটি সমাবেশ লক্ষ্য করে দখলদার ইসরাইলি বিমান হামলায় আরও সাত ফিলিস্তিনি আহত হন। নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

একই সময়ে দখলদার ইসরাইলি যুদ্ধজাহাজ রাফাহ উপকূল লক্ষ্য করে গোলাবর্ষণ করে। খান ইউনিসের উত্তর-পশ্চিমের হামাদ সিটিতে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে সামরিক যান থেকেও ব্যাপক গুলিবর্ষণ করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজ্জা সিটিতেও দখলদার ইসরাইলি যুদ্ধজাহাজ থেকে মাছ ধরার নৌকা ও উপকূল লক্ষ্য করে গুলি ও গোলা ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেখানে কোনো আহতের খবর পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ